× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৭:১৮ এএম

নারীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, আরবি শিক্ষক গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৭:১৮ এএম

গ্রেপ্তার মো. ওমর ফারুক। ছবি : সংগৃহীত

গ্রেপ্তার মো. ওমর ফারুক। ছবি : সংগৃহীত

নড়াইলের কালিয়ায় এক নারীর ছবি ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে মো. ওমর ফারুক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানিয়েছেন, ওমর ফারুক কালিয়া উপজেলার বড় কালিয়া গ্রামের মৃত শাহাজান শেখের ছেলে। তিনি ইসলামিক ফাউন্ডেশনের ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের তত্ত্বাবধায়ক হিসেবে কালিয়াতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওমর ফারুক ভুয়া আইডি ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং বিভিন্ন অজুহাতে সাহায্য চেয়ে টাকাও হাতিয়ে নিচ্ছিল। সর্বশেষ ভুক্তভোগীর ভাইয়ের কাছে ১০ হাজার টাকা নেওয়ার সময় সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।

ওসি ইদ্রিস আলী বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত ও আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তার মোবাইল ফোন থেকে প্রতারণার আলামত পাওয়া গেছে। ভুক্তভোগী নারী স্বামীর মাধ্যমে মামলা করেছেন। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী নারী সমাজে ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!