× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১১:০৭ এএম

বাগেরহাটে পরিচ্ছন্নতা অভিযানে এমপি রাহাদ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১১:০৭ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদের উদ্যোগে বাগেরহাট কোর্ট চত্বর ও বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় কোর্ট চত্বর থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরবর্তীতে জেলা ২৫০ শয্যা হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। মাসব্যাপী চলমান এ কর্মসূচির আওতায় হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম সমাদ্দার, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ দলীয় নেতাকর্মীরা।

শেখ মনজুরুল হক রাহাদ বলেন, জনসাধারণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। একটি স্বাস্থ্যসম্মত পরিবেশ রোগীদের দ্রুত আরোগ্য লাভে সহায়ক ভূমিকা রাখে। তিনি এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগে সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং হাসপাতালের সেবার মান ও পরিবেশ আরও উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!