ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় নছিমন, করিমন, আলমসাধু, ইজিবাইক ও পাখিভ্যানসহ সব ধরনের স্থানীয় যানবাহন থেকে চাঁদা আদায় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর উদ্দীন।
রোববার (২২ ফেব্রুয়ারি) উপজেলার একতারা মোড়ে এ বক্তব্য দেন। তিনি বলেন, যেকোনো ধরনের বাজার সিন্ডিকেট ভোক্তার কাছে পণ্যের দাম বাড়ানোসহ অবৈধ অর্থ আদায়, টেন্ডারবাজি, দখলদারিত্ব ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন সড়ক ও স্ট্যান্ডে যানবাহন চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা তোলার অভিযোগ ছিল। এতে পরিবহন শ্রমিক ও সাধারণ চালকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি যানবাহন থেকে অবৈধভাবে টাকা আদায়ের চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন