× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৫:৩৬ এএম

শরীয়তপুরে বিএনপির ক্লাবে হাতবোমা হামলা

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৫:৩৬ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

শরীয়তপুরের নড়িয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ নামের একটি সংগঠনের কার্যালয়ে হাতবোমা হামলার ঘটনা ঘটেছে। 

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার চাকধ বাজার এলাকায় অবস্থিত ওই কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে আসা দুই দুর্বৃত্ত ক্লাবের দিকে কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে এবং একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে।

ভুমখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল পেদা বলেন, এটি একটি ন্যক্কারজনক ও পরিকল্পিত হামলা। যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনার তদন্ত চলছে। অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!