× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১০:০৭ এএম

নলডাঙ্গায় বিএনপির অফিস ভাঙচুর

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১০:০৭ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিএনপির অফিস ভাঙচুর করা হয়েছে। এতে অফিসের টাঙানো প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও নাটোর (সদর-নলডাঙ্গা) আসনের এমপি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি ভাঙা হয়। সেই সাথে অফিসের চেয়্যারগুলোও ভাঙা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার ১ নম্বর ব্রহ্মপুর ইউনিয়নে ছাতারভাগ গ্রামে এ ঘটনা ঘটে।

ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রাকিব বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর ওয়ার্ড সভাপতির ভাগ্নে মো. আরিফুল ইসলাম বাচ্চু, মকলেছুর রহমান, কাসেমসহ আরও বেশ কয়েকজন বিএনপির কার্যালয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর করে চলে যায়। তারা ২০১৮ সালের নির্বাচনে জোর করে ব্যালট পেপারে সিল দিয়েছিল, অফিস ভেঙেছিল এবং আমাদের ওপর হামলা করেছিল। এ ঘটনার নিন্দা এবং বিচারের দাবি জানাই।

নলডাঙ্গা থানার ওসি নুরে আলম জানান, রাতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!