× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০২:২৩ পিএম

মরা গরুর মাংস রেখেই পালালেন কসাই

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০২:২৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে মৃত গরু জবাই করে মাংস বিক্রি করতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পালালেন এক কসাই। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীরচর বাজারে এ ঘটনা ঘটে। পরে চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলামের উপস্থিতিতে মাংসগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।

স্থানীয় ও গ্রাম পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা তারা কসাইয়ের বাড়িতে রোগাক্রান্ত একটি গরু ছিল যা গতরাতে মারা যায়। মারা যাওয়া গরুটি সেই রাতেই তিনি জবাই করেন, যা প্রতিবেশীরা দেখে ফেলে। মঙ্গলবার মরা গরুর মাংস বিক্রি করতে মৌলভীচর বাজারে নিলে স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশ বাজারে আসলে মাংস রেখে কৌশলে পালিয়ে যান কসাই তারা মিয়া।

স্থানীয় বাসিন্দারা বলেন, মাংস বিক্রির হীন উদ্দেশ্যে মরা গরু জবাই করে ন্যক্কারজনক কাজ করেছে কসাই তারা মিয়া। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন, সকালে ফোনকলে আমি মৃত গরু জবাইয়ের কথা জানতে পারি। পরে আমিসহ কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থলে পৌঁছালে কসাই তারা মিয়া তার দুজন সঙ্গী যন্ত্রপাতি ও জবাইকৃত গরুর মাংস ফেলে রেখে পালিয়ে যায়। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করব।

রূপালী বাংলাদেশ

Link copied!