× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৩:১৪ পিএম

সিসিকের দায়িত্ব বুঝে নিলেন আব্দুল কাইয়ুম চৌধুরী

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৩:১৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব গ্রহণ উপলক্ষে মন্ত্রণালয়ে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। আব্দুল কাইয়ুম চৌধুরী বর্তমানে সিলেট জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) এক প্রজ্ঞাপনে সিলেটসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়। ওই প্রজ্ঞাপনের মাধ্যমে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পান আব্দুল কাইয়ুম চৌধুরী।

দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে সিলেটের রাজপথে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ছাত্রদল ও যুবদলের রাজনীতি পেরিয়ে দীর্ঘদিন ধরে বিএনপিকে সংগঠিত রাখতে কাজ করে আসছেন এই প্রবীণ রাজনীতিবিদ। বিগত সরকারের আমলে দমন-পীড়নের শিকার নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তিনি কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিতি পান। এ ছাড়া সিলেটে বন্যা ও করোনাকালে ত্রাণকার্যক্রম পরিচালনার মাধ্যমেও আলোচনায় আসেন তিনি।

আব্দুল কাইয়ুম চৌধুরী সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে শেষ পর্যন্ত ওই আসনে দলীয় মনোনয়ন পান যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালিক।

রূপালী বাংলাদেশ

Link copied!