× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৩:৩৮ পিএম

সেমাই ওজনে কম, চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৩:৩৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুর শহরের পুরান বাজারে বিক্রির জন্য কারখানায় তৈরি সেমাই ওজনে কম দেওয়া এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করার অভিযোগে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী।

অভিযানে অংশগ্রহণকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ‘অভিযান চলাকালে ওজনে কম দেওয়ায় আজমেরী লাচ্ছা সেমাই কারখানা মালিককে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা হালনাগাদ না রাখায় মেসার্স সহদেব চন্দ্র সাহাকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।’

অপরদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অবৈধভাবে একটি কোম্পানির আটা-ময়দার বস্তা ব্যবহার এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া খাবার দ্রব্য বিক্রির অপরাধে জনতা ফুড প্রোডাক্টের মালিককে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযানে জেলা পুলিশ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। কর্মকর্তা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

Link copied!