× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৩:১৩ পিএম

নেত্রকোনায় বালু উত্তোলনের ঘটনায় তিনজনের কারাদণ্ড

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৩:১৩ পিএম

নেত্রকোনায় বালু উত্তোলনের ঘটনায় তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : রূপালী  বাংলাদেশ

নেত্রকোনায় বালু উত্তোলনের ঘটনায় তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : রূপালী বাংলাদেশ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালুভর্তি তিনটি হ্যান্ডট্রলি গাড়ি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শুনানি শেষে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কলমাকান্দা সদর ইউনিয়নের দিনমজুর শ্রমিক ময়না মিয়া (৪৫), মো. আব্দুল হাই (৩০) ও মো. জাকির হোসেন (২৫)।

আদালত সূত্রে জানা গেছে, জব্দ করা তিনটি হ্যান্ডট্রলি গাড়িতে মোট ১৫০ ঘনফুট বালু ছিল। আদালতের নির্দেশে বালুভর্তি গাড়িগুলোও জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের দুপুরেই নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!