× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৪:৫৭ পিএম

চট্টগ্রামে ইটভাটায় চাঁদা দাবি, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৪:৫৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি ইটভাটার মালিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. শফিউল আলম।

মামলায় ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। তার সহযোগী আলাউদ্দিনসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে বিবাদী করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে ভূজপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী মো. ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আরজি সূত্রে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি সকালে আসামিরা ভুক্তভোগীর মালিকানাধীন ‘এন এস ব্রিকফিল্ডে’ গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা পরিশোধের জন্য চার দিনের সময় বেঁধে দেন। পরবর্তীতে ১৫ ফেব্রুয়ারি বিকেলে তারা আবারও ইটভাটায় গিয়ে চাঁদার টাকা দাবি করেন।

অভিযোগে বলা হয়েছে, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ী শফিউল আলমের শার্টের কলার ধরে টানাহেঁচড়া ও মারধর করা হয়। একপর্যায়ে ইটভাটার ইঞ্জিন ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

Link copied!