× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০১:৫৫ পিএম

মোবাইল কিনে না দেওয়ায় বিদ্যুতের খুঁটিতে ওঠে কিশোরের আত্মহত্যার চেষ্টা

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০১:৫৫ পিএম

মোবাইল না পেয়ে বিদ্যুতের খুঁটিতে ওঠে কিশোরের আত্মহত্যার চেষ্টা

মোবাইল না পেয়ে বিদ্যুতের খুঁটিতে ওঠে কিশোরের আত্মহত্যার চেষ্টা

রাজশাহীর তানোরে মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমান করে এক বাকপ্রতিবন্ধী কিশোর বিদ্যুতের খুঁটিতে ওঠে আত্মহত্যার চেষ্টা করেছে। স্থানীয়দের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের একটি বিল এলাকায় এ ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টা করা কিশোর সুমন আলী (১৮) চিমনা গ্রামের মাহাতাব হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন আলী বেশকিছু দিন ধরে তার বাবার কাছে মোবাইল ফোন কিনে দেওয়ার অনুরোধ করছিল। তবে সে বাকপ্রতিবন্ধী হওয়ায় মোবাইল ফোন ব্যবহারে অসুবিধার আশঙ্কায় তার বাবা মোবাইল কিনে দিতে রাজি হননি।

এতে অভিমান করে সকালে গ্রামের পাশের বিলের মধ্যে একটি বিদ্যুতের খুঁটিতে ওঠে বসে থাকে সুমন। বিষয়টি দেখতে পেয়ে কয়েকজন কৃষক দ্রুত বিদ্যুৎ বিভাগকে খবর দেন। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

রূপালী বাংলাদেশ

Link copied!