× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৯:৩২ এএম

শিল্পাঞ্চলে ঝুঁকিপূর্ণ সেতু, দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনার আশঙ্কা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৯:৩২ এএম

সেতুর কোথাও কোথাও কংক্রিট খসে রড বের হয়ে গেছে। ছবি : রূপালী বাংলাদেশ

সেতুর কোথাও কোথাও কংক্রিট খসে রড বের হয়ে গেছে। ছবি : রূপালী বাংলাদেশ

শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দুখলা বাজার থেকে নতুন বাজারের মাঝামাঝি অবস্থিত একটি প্রাচীন সেতু এখন মারাত্মক ঝুঁকিতে রয়েছে। প্রতিদিন শত শত যানবাহন—কাভার্ড ভ্যান, মালবাহী ট্রাক, পিকআপ, সিএনজি, প্রাইভেটকার ও মাইক্রোবাস—এই সেতু দিয়ে চলাচল করে। ভারী যানবাহন পার হওয়ার সময় সেতুটি দুলে ওঠে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, সেতুর কয়েকটি অংশ ভেঙে নিচের দিকে ঝুলে আছে। মাঝখানের অংশে ধসের স্পষ্ট লক্ষণ দেখা গেছে। কোথাও কোথাও কংক্রিট খসে রড বের হয়ে গেছে। ঝুঁকি নিয়েই পারাপার করছেন পথচারী ও যানবাহনের চালকরা।

সেতুর নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আশপাশের শিল্পকারখানার দূষিত বর্জ্য পানি। এতে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পাশের কৃষিজমির ক্ষতি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সেতুর এক পাশে ময়লার স্তূপ জমে ছোটখাটো পাহাড়ের আকার নিয়েছে, যা সড়কের উচ্চতাকেও ছাড়িয়ে গেছে।

দুখলার প্রবীণ এক বাসিন্দা আব্দুল বাতেন বেপারী বলেন, বহু আগে নির্মিত এই সেতু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন ভেঙে পড়ার অবস্থায়। দ্রুত সংস্কার প্রয়োজন।

স্থানীয় যুবক শাকিল আহমেদ বলেন, শিল্পাঞ্চল হওয়ায় এ সড়কে প্রতিদিন ভারী যানবাহন চলাচল করে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, সেতু বিষয়টি আমাদের নজরে এসেছে। বরাদ্দের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই দ্রুত কাজ শুরু করা হবে।

গাজীপুর জেলার এই শিল্পঘন এলাকায় সড়কটির গুরুত্ব বিবেচনায় দ্রুত সংস্কার বা নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!