× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১১:৫০ এএম

ঘর নয়, স্বপ্ন পুড়ল কৃষকের

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১১:৫০ এএম

এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ততক্ষণে সব হারিয়ে কৃষক ইয়াছিন মিয়া। ছবি : রূপালী বাংলাদেশ

এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ততক্ষণে সব হারিয়ে কৃষক ইয়াছিন মিয়া। ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরের বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক ইয়াছিন মিয়ার দুইটি বসতঘরসহ গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ মার্চ) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার ভবানীপুর পাটোয়ারীপাড়া এলাকার নূর মসজিদ সংলগ্ন নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক ইয়াছিন মিয়া ওই এলাকার কালু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গরুর ঘরে থাকা ঘুটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বসতঘর ও গরুর ঘরে। এতে ইয়াছিন মিয়ার দুইটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে বিদেশি জাতের দুইটি গরু, তিনটি ছাগল এবং ঘরের সকল আসবাবপত্র ভস্মীভূত হয়।

এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ততক্ষণে সব হারিয়ে কৃষক ইয়াছিন মিয়া।

কৃষিকাজের পাশাপাশি গরু-ছাগল পালন করে পরিবারটির স্বচ্ছলতার স্বপ্ন ছিল। কিন্তু হঠাৎ আগুনে সেই স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান প্রতিবেশীরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের জরুরি সহযোগিতা কামনা করেছেন সচেতন মহল ও এলাকাবাসী।

রূপালী বাংলাদেশ

Link copied!