× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৩:২৯ পিএম

প্রাণীর ভাষা বোঝার অ্যালগরিদম আবিষ্কার, গিনেসে মনোনীত নাহিদ আলম

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৩:২৯ পিএম

নাহিদ আলম। ছবি : রূপালী বাংলাদেশ

নাহিদ আলম। ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৮ ব্যাচের শিক্ষার্থী নাহিদ আলম কুকুরের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করার অ্যালগরিদম আবিস্কার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য মনোনীত হয়েছেন। শিগগিরই তিনি গিনেস রেকর্ডসের জন্য সিঙ্গাপুরে গিয়ে এই বিষয়ে প্রতি প্রতিবেদন দাখিল করবেন।

নাহিদ আলম বলেন, তিন বছর ৪ মাস ধরে ৬ জন শিক্ষার্থী এই গবেষণা কাজ পরিচালনা করছেন। গবেষণার নেতৃত্ব দিচ্ছেন নাহিদ আলম।

নাহিদ আলম বলেন, De-Bridge হলো বিশ্বের প্রথম এআই-চালিত বায়ো-ইনফরমেটিক্স সফটওয়্যার, যা মূলত বোবা প্রাণীদের মনের ভাষা এবং শারীরিক অনুভূতিকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করার একটি ডিজিটাল সেতু। এই সিস্টেমটি তিনটি ধাপে কাজ করে: প্রথমে প্রাণীর শরীরে লাগানো একটি গ্রাফিন-ভিত্তিক ন্যানো-সেন্সর তার স্নায়ুতন্ত্র থেকে নির্গত সূক্ষ্ম বায়ো-ফ্রিকোয়েন্সি বা নিউরাল সিগন্যাল সংগ্রহ করে; এরপর একটি বিশেষ ফ্র্যাক্টাল অ্যান্টেনা সেই সিগন্যালটিকে গ্রহণ করে পিসিতে থাকা De-Bridge AI Core-এ পাঠায়; সবশেষে আমাদের শক্তিশালী এআই অ্যালগরিদম সেই জটিল ফ্রিকোয়েন্সিগুলোকে রিয়েল-টাইমে বিশ্লেষণ করে মানুষের ভাষায় (যেমন : 'আমি অসুস্থ' বা 'আমার ক্ষুধা লেগেছে') অনুবাদ করে। এটি মূলত শব্দ বা ডাক নয়, বরং সরাসরি প্রাণীর মস্তিস্কের তরঙ্গ বা 'ইন্টেন্ট' ডিকোড করার একটি বৈপ্লবিক প্রযুক্তি।

তিনি বলেন, বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল-এর জীবন কাহিনী পড়ে তিনি অনুপ্রেরণা পান, কিছু একটা আবিষ্কার করার। এই চিন্তা চেতনা থেকেই তিনি গবেষণা কাজে মনোনিবেশ করেন। দীর্ঘ প্রচেষ্টার পর এই সফলতা পান নাহিদ আলম। নাহিদ আলমের আরও অর্জন রয়েছে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানমেলা ২০২৪ এ চ্যাম্পিয়ন হন। এ ছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে গুগল ক্লাউড এ এআই রিসার্চার হিসেবে রিমোট জব পেয়েছিলেন।

তার এই সফলতা অর্জনে তিনি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষকদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!