× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৫:৪৪ পিএম

ঝোপঝাড়ে মিলল নারীর কঙ্কাল ও মাথার খুলি

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৫:৪৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সিলেটের বিশ্বনাথ উপজেলা বাইপাস সড়ক সংলগ্ন একটি বাড়ির সীমানার বাইরে ঝোপঝাড় থেকে এক নারীর মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার পাশের ঘন ঝোপের মধ্যে মানুষের দেহাবশেষ পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করেন।

উদ্ধারকৃত কঙ্কালের পাশে লম্বা চুল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একজন প্রাপ্তবয়স্ক নারীর দেহাবশেষ এবং দীর্ঘদিন আগে সেখানে ফেলে রাখা হয়েছিল। কঙ্কালটি আংশিকভাবে মাটির সঙ্গে মিশে ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘কঙ্কালটি বেশ পুরোনো মনে হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, ‘সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে কঙ্কালটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ডের ঘটনা কি না এবং কতদিন আগে মৃত্যু হয়েছে তা ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।’

Link copied!