× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৪:০৯ পিএম

হিলিতে দুই সেমাই কারখানায় জরিমানা

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৪:০৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের চৌধুরী ডাঙ্গাপাড়া এলাকায় লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে দুটি কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ মার্চ) দুপুরে জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। এ সময় আয়েশা-সালমা ও ভাই-বোন প্রোডাক্ট নামের দুটি সেমাই কারখানায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে দেখা যায়, যথাযথ লাইসেন্স ছাড়া উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ ও স্যানিটেশন ব্যবস্থা ছাড়াই খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। এ ছাড়া কাঁচামাল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে বিভিন্ন অনিয়ম লক্ষ্য করা যায়।

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট আইন অনুযায়ী কারখানা দুটিকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং দ্রুত লাইসেন্স গ্রহণসহ স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও অশোক বিক্রম চাকমা বলেন, ‘খাদ্যপণ্য উৎপাদনে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

স্থানীয় প্রশাসন জানিয়েছে, রমজানকে সামনে রেখে বাজারে খাদ্যপণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় অসাধু ব্যবসায়ীরা যাতে অনিয়ম করতে না পারে সে লক্ষ্যে তদারকি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Link copied!