× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাঁশখালী, চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১০:৩৯ পিএম

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন, ৩ লাখ টাকা জরিমানা

বাঁশখালী, চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১০:৩৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া এলাকার কানু মাঝির ঘাট সংলগ্ন শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট।

বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে শফিউল আলম (৪৫) নামের এক ব্যক্তিকে এ দণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

দক্ষিণ বরুমছড়ার কানু মাঝির ঘাট এলাকায় শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় শফিউল আলমকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অপরাধে তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, শঙ্খ নদীসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!