যশোরের মণিরামপুরে নানা বাড়ি বেড়াতে গিয়ে রান্নাঘরের সানসেট থেকে পড়ে রিদম হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুরে এ ঘটনা ঘটে। নিহত রিদম শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর বটতলার কামাল হোসেনের ছেলে।
নিহতের চাচা হাবিবুর রহমান হাবিব জানান, আমার ভাইপো রিদম ১০-১২ দিন আগে বাসুদেবপুর গ্রামের নানা ইসমাইল হোসেনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। শুক্রবার বিকেলে রান্নাঘরের সানসেটে খেলছিল।
এসময় অসাবধানতাবশত রিদম নিচে থাকা ইটের ওপর পড়ে মাথায় আঘাত পায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক রিদমকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে শিশু রিদমকে মৃত অবস্থায় আনা হয়। তার মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে মৃত্যু হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন