জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে কুড়িগ্রামের কয়েকটি এলাকায় শনিবার (৭ মার্চ) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিস।
পল্লী বিদ্যুৎ সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উলিপুর-১ উপকেন্দ্রের সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় উলিপুর পৌরসভা ছাড়াও ধামশ্রেনী, ধরনীবাড়ী, হাতিয়া, গুনাইগাছ, তবকপুর, থেতরাই, পান্ডুল (আংশিক) এবং দলদলিয়া (আংশিক) ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি।
এদিকে একই দিনে উলিপুরের পাশের উপজেলা চিলমারী জোনাল অফিসের আওতাধীন এলাকাগুলোতেও সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন