× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৫:২৬ এএম

জামায়াত নেতার অবৈধ পাম্পে অভিযান, পানির ট্যাংকে তেলের সন্ধান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৫:২৬ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাবনার সদর উপজেলার হেমায়েতপুরে জামায়াত নেতা জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজীর অবৈধ তেলের পাম্পে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পাম্পের তেলের ট্যাংকে মজুদ করে রাখা বিপুল পরিমাণ তেল খুঁজে পেয়েছে প্রশাসন। এ ঘটনায় পাম্পের মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার (৭ মার্চ) বিকেলে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম এই শাস্তি দেন।

জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামের জামে মসজিদ সংলগ্ন এলাকায় একটি বড় ট্যাংকে অবৈধভাবে তেল মজুদ করার অভিযোগ পাওয়া যায়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে বিকেল তিনটার দিকে অভিযান শুরু করা হয়। প্রায় দুই ঘণ্টা তল্লাশির পর বিভিন্ন অনিয়ম এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে প্লাস্টিকের ট্যাংকে বিপুল পরিমাণ তেল মজুদ থাকার প্রমাণ মিলেছে। পাম্প কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। ভ্রাম্যমাণ আদালত এ সময় পাম্পের দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে কয়েকটি ধারায় ৯০ হাজার টাকা জরিমানা করেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, যথাযথ লাইসেন্স ও অনুমোদন ছাড়া তেল মজুদের গুরুতর অপরাধের পরও শুধু জরিমানা দিয়ে ছাড়ানো হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, ২০২১ সালের নভেম্বরে ওই পাম্পে বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। সে সময়ও পাম্পের নিরাপত্তা ও লাইসেন্স নিয়ে প্রশ্ন উঠেছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম বলেন, অভিযানে অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালতের আইন অনুযায়ী জরিমানা ও সতর্কবার্তা দেওয়া হয়েছে। কাগজপত্র ঠিক করার সময় দেওয়া হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অপরাধ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পাম্প মালিক জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজী সাংবাদিকদের বলেন, পাম্পটি আমার ছোট ভাই আব্দুল হান্নান দেখাশোনা করেন। প্রয়োজনীয় কাগজপত্র আছে।

উল্লেখ্য, একই দিনে নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পানির ট্যাংকে প্রায় ১০ হাজার লিটার তেল পাওয়া গিয়েছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!