× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১২:৩৫ পিএম

ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১২:৩৫ পিএম

ছিনতাইকারীর মোটরসাইকেলে আগুন দিয়েছে জনতা। ছবি : রূপালী বাংলাদেশ

ছিনতাইকারীর মোটরসাইকেলে আগুন দিয়েছে জনতা। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় স্থানীয় জনতার গণপিটুনিতে এক অজ্ঞাত ছিনতাইকারী নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই সহযোগী পালিয়ে গেছে। পরে উত্তেজিত জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন ছিনতাইকারী একটি ইজিবাইককে ধাওয়া করে। প্রাণভয়ে ইজিবাইক চালক কাছাকাছি একটি মসজিদের সামনে গাড়িটি থামিয়ে চিৎকার শুরু করেন। এ সময় মসজিদে থাকা মুসল্লি ও আশপাশের লোকজন এগিয়ে এসে এক ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয়।

এতে ঘটনাস্থলেই ওই ছিনতাইকারী মারা যায়। তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র পাওয়া গেছে বলে জানা গেছে। এদিকে অপর দুই ছিনতাইকারী দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, তিনজন ছিনতাইকারী ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করেছিল। চালকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে একজনকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র পাওয়া গেছে। 

নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!