× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৯:১৩ এএম

সৌদিতে ইরানের মিসাইল হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৯:১৩ এএম

নিহত প্রবাসী বাচ্চু মিয়া । ছবি : রূপালী বাংলাদেশ

নিহত প্রবাসী বাচ্চু মিয়া । ছবি : রূপালী বাংলাদেশ

সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কিশোরগঞ্জের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে বাচ্চু মিয়া (৩৫) নিহত হন।

নিহত বাচ্চু মিয়া কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে। তিনি সৌদি আরব শাখা জামায়াতে ইসলামীর একজন কর্মী ছিলেন। দেশে থাকাকালেও তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।

পারিবারিক সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া দুই কন্যাসন্তানের জনক। তাদের মধ্যে একজন কন্যাসন্তান মানসিক প্রতিবন্ধী। বাচ্চু মিয়ার মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে মক্কা প্রবাসী ইমরান হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যে এলাকায় মিসাইল হামলার ঘটনা ঘটেছে সেখানে একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!