× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৪:১৯ পিএম

আনোয়ারায় অবৈধ বালু উত্তোলন, দুইজনকে জরিমানা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৪:১৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বুরুমছড়া এলাকায় একটি রাবার ড্যামের পাইপ ধ্বংস করা হয়, একটি স্ক্যাবেটরের ব্যাটারি জব্দ করা হয় এবং বালু উত্তোলন পয়েন্টে লাল পতাকা টানিয়ে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার বুরুমছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আবছারের বালু উত্তোলন পয়েন্টে ১ লাখ টাকা এবং রায়হান মেম্বারের বালু উত্তোলন পয়েন্টে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। এ সময় অভিযানে সহযোগিতা করেন আনোয়ারা থানা পুলিশের সদস্যরা।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা জানান, ‘অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Link copied!