× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১২:০৩ এএম

স্ত্রীকে কুপিয়ে হত্যা করায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১২:০৩ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাঙামাটিতে স্ত্রী শেফালি চাকমাকে হত্যার দায়ে স্বামী আদাইধন চাকমাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার (১১ মার্চ) দুপুর ১টায় রাঙামাটি জেলা ও দায়রা জজ মো. আহসান তারেখ এ দণ্ডাদেশ প্রদান করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৪ আগস্ট রাঙামাটির বরকল উপজেলার শুবলং ইউনিয়নের পিপড়াছড়ি গ্রামে চার সন্তানের জননী শেফালি চাকমাকে পারিবারিক কলহের জেরে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তার স্বামী আদাইধন চাকমা।

ঘটনার পর শেফালি চাকমার চাচা কিরণ বিকাশ চাকমা বাদী হয়ে বরকল থানায় অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

দীর্ঘ ২ বছর ৬ মাস ১৮ দিন ধরে সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেন। দণ্ডবিধির ৩০২ ধারায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রতিম রায় পাম্পু বলেন, রায়টি সন্তোষজনক হয়েছে। এ রায়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবার ন্যায়বিচার পেয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!