× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৯:৩৫ এএম

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪০ বস্তা চাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৯:৩৫ এএম

সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ছবি : রূপালী বাংলাদেশ

সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪০ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের গোয়াডাংগা বাজারে অভিযানে এই চাল উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে গোয়াডাংগা বাজারে অভিযান পরিচালনা করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। এ সময় বাজারের দুটি বন্ধ দোকান থেকে কালোবাজারির উদ্দেশ্যে মজুত করে রাখা খাদ্যবান্ধব কর্মসূচির ১৪০ বস্তা চাল উদ্ধার করা হয়। অভিযানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন এবং ফুলপুর থানা পুলিশ সহায়তা করেন।

অভিযান চলাকালে সরকারি চাল মজুতকারী ও দোকান মালিকদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তারা আগেই দোকান বন্ধ করে সটকে পড়েন বলে ধারণা করা হচ্ছে। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত চালের বস্তাগুলো উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাদী হয়ে ফুলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেছি। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!