× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৫:৪৭ পিএম

মিরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবদল নেতার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৫:৪৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন (৪২) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর দুইটায় মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কামাল উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মজিবুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্যবসায়িক কাজ শেষে ব্যক্তিগত গাড়িযোগে বড়তাকিয়ার উদ্দেশে ফিরছিলেন কামাল। নিপ্পন কারখানার সামনে আসামাত্র সামনে থেকে আসা একটি ড্রামট্রাক ধাক্কা দিলে কামালের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি গাড়ির ভেতর আটকে পড়েন। পরে গাড়ি কেটে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী নাঈম সরকার জানান, ‘আমি দেখলাম কামাল ভাই গাড়ি নিয়ে একপাশ দিয়ে যাচ্ছিলেন, অপর দিক থেকে একটি ড্রামট্রাক আসছিল। চোখের পলকে ড্রামট্রাকটি কামাল ভাইয়ের গাড়িকে ধাক্কা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। লোকজন ছুটে এসে চালককে আটক করেছে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা প্রয়োজন।’

যুবদল নেতা কামালের মৃত্যুর খবরে নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক জানান, ‘যুবদল নেতা কামালের গাড়িকে ধাক্কা দেওয়া গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Link copied!