× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৯:২১ পিএম

নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটার মালিককে ৯ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৯:২১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে একটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে এর কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকায় অবস্থিত ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাংলাদেশ পুলিশের নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যরা এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন জানান, অভিযান চলাকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী বক্তাবলীর পূর্ব গোপালনগর এলাকায় অবস্থিত তিনটি ইটভাটাকে জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স এস ইউ এ ব্রিকস, মেসার্স বোখারী ব্রিকস এবং নিজাম উদ্দিন ব্রিকস (এনবিএম সেভেন) প্রতিটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় এক্সাভেটরের সাহায্যে মেসার্স বোখারী ব্রিকসের কিলনের একটি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ভাটাটির কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!