× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১২:৫৭ পিএম

‘মব সৃষ্টি করে’ নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নিলেন বিএনপি নেতা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১২:৫৭ পিএম

ইউএনওর কাছ থেকে নিয়োগ পরীক্ষার কাগজ-পত্র ছিনিয়ে নিচ্ছেন হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন। ছবি : ভিডিও থেকে নেওয়া

ইউএনওর কাছ থেকে নিয়োগ পরীক্ষার কাগজ-পত্র ছিনিয়ে নিচ্ছেন হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন। ছবি : ভিডিও থেকে নেওয়া

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীনের বিরুদ্ধে ‘মব সৃষ্টি করে’ মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ ঘটনা ঘটে। যার একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) সকালে হরিপুর উপজেলার মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে চতুর্থ শ্রেণির কর্মচারী—আয়া ও পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট আটজন প্রার্থী অংশ নেন। লিখিত পরীক্ষা শেষে মৌখিক পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছিল। 

মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ জানান, লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর তারা ইউএনওর কক্ষে বসেছিলেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন ও তার কয়েকজন সহযোগী সেখানে গিয়ে নিরীক্ষকদের কাছ থেকে পরীক্ষার সব কাগজপত্র ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন বলেন, তারা কোনো কাগজপত্র নেননি। তার দাবি, প্রতিষ্ঠানটি আওয়ামী লীগ-ঘনিষ্ঠ হওয়ায় সেখানে দলীয় লোকদের নিয়োগ দেওয়ার চেষ্টা চলছিল। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ইউএনও তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। তিনি আরও দাবি করেন, ইউএনও জামায়াতের লোক এবং তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।

এ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম বলেন, যথাযথ নিয়ম মেনে কলেজটির লিখিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরে ভাইভা নেওয়া শুরু হয়। ওই সময় বিএনপি সভাপতি ও তার সহযোগীরা ইউএনও কার্যালয়ে এসে মব সৃষ্টি করে নিরীক্ষকদের কাছ থেকে পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিয়ে যান।

তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Link copied!