× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১২:৩৮ পিএম

ট্রাকচাপায় যুবক নিহত, ৫ লাখ টাকায় মীমাংসার চেষ্টা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১২:৩৮ পিএম

ছবি : প্রতীকী

ছবি : প্রতীকী

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার সময় ডাম্প ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা দিয়ে মীমাংসা করতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের লস্করচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত মাসুম রানা (৩৫) কালিয়াকৈর উপজেলার লস্করচালা গ্রামের নুর উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, মাজুখান এলাকার নাসির উদ্দিনের কাছে স্থানীয় নেহাল উদ্দিন ফসলি জমির মাটি বিক্রি করেন। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। এতে আশপাশের ফসলি জমি ধসে পড়া এবং এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ রয়েছে।

শনিবার রাতে ওই মাটি ডাম্প ট্রাকে করে সরানোর সময় ট্রাকের চাপায় মাসুম রানা ঘটনাস্থলেই নিহত হন বলে জানান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যদের না জানিয়ে তার মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ঘটনাস্থলে রক্তের দাগও রয়েছে বলে জানান এলাকাবাসী।

নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনার পর বিষয়টি মীমাংসা করতে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে চাপ দেওয়া হচ্ছে।

নিহতের বাবা নুর উদ্দিন বলেন, ‘আমার ছেলে মারা গেছে। এই শোক আমি কীভাবে সহ্য করব? এটি হত্যাকাণ্ড। ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।'

মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই শামিম আক্তার বলেন, এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!