× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৬:০০ পিএম

চট্টগ্রাম কাস্টমস হাউসের ৩৭৮ কন্টেইনার পণ্য উঠছে নিলামে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৬:০০ পিএম

চট্টগ্রাম কাস্টমস হাউস। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম কাস্টমস হাউস। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের বিদ্যমান কন্টেইনার জট কমানো, নিরাপত্তাজনিত ঝুঁকি নিরসন এবং বন্দরের কার্যক্ষমতা বাড়াতে অখালাসকৃত পণ্য নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এ উদ্যোগের অংশ হিসেবে চলতি মার্চ মাসে মোট ৩৭৮ কন্টেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে নিলামে বিক্রির কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা অখালাসকৃত ও নিলামযোগ্য পণ্য বিক্রির মাধ্যমে ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, জানমালের নিরাপত্তা জোরদার করা, রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং সর্বোপরি চট্টগ্রাম বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে নিলাম কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক জারিকৃত বিশেষ আদেশ নং- ৮২/২০২৫/ কাস্টমস অনুযায়ী ই-অকশন ২/২০২৬-এর আওতায় ৪৯টি লটে মোট ১৮০ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, মেশিনারিজ, প্লাস্টিক স্ক্র্যাপ, আর্ট পেপার, বিটুমিন, ফেব্রিক্স, হাউজহোল্ড আইটেমস, গাড়ির পার্টসসহ অন্যান্য সামগ্রী। তবে এসব পণ্যচালানের নিলামে কোনো সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়নি।

অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত স্থায়ী আদেশ নং- ৯১/কাস্টমস/২০২৫/১২৩ অনুযায়ী ই-অকশন ৩/২০২৬-এর আওতায় ৭৪টি লটে মোট ১৯৮ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, মেটাল স্ক্র্যাপ, ক্রাফট লাইনার পেপারসহ অন্যান্য পণ্য।

নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এ কার্যক্রম পরিচালিত হবে। নিলামকে অধিকতর প্রতিযোগিতামূলক করতে পুরো মার্চ মাসজুড়ে আগ্রহী বিডারদের সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ দেওয়া হয়েছে এবং অনলাইনে বিড করার ব্যবস্থাও রাখা হয়েছে।

আগ্রহী ক্রেতারা বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে নিবন্ধন করে ঘরে বসেই অনলাইনে দরপত্র দাখিল করতে পারবেন। তবে অনলাইনে বিড করার পাশাপাশি জামানতের পে-অর্ডার এবং প্রয়োজনীয় আনুষঙ্গিক কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর প্রযোজ্য শর্তাবলি অনুসরণ করে পণ্যসমূহ খালাস গ্রহণ করতে হবে।

ঘোষণা অনুযায়ী, ই-অকশন ২/২০২৬-এর দরপত্র বাক্স আগামী ৩১ মার্চ দুপুর ২টা এবং ই-অকশন ৩/২০২৬-এর দরপত্র বাক্স ৮ এপ্রিল দুপুর ২টায় উন্মুক্ত করা হবে। নিলাম সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী বিডারদের বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টাল ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস হাউস জানিয়েছে, চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসনে এ ধরনের নিলাম কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Link copied!