× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালিয়াকৈর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৯:৫৪ পিএম

কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা ও কারাদণ্ড

কালিয়াকৈর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৯:৫৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা এবং দুই ব্যবসায়ীকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৫ মার্চ) দুপুরে পরিচালিত অভিযানে একজনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অন্য দুই মাটি ব্যবসায়ীকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানাপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার উত্তর পাকুল্যা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে আতিকুর রহমান।

দণ্ডপ্রাপ্ত অন্য দুই ব্যক্তি হলেন চট্টগ্রাম জেলার নাজিরহাট উপজেলার শহিদুল ইসলামের ছেলে মো. ফয়সাল আহমেদ এবং সাভার জেলার আশুলিয়া উপজেলার বিরুলিয়া গ্রামের আলাল হোসেনের ছেলে সুমন মিয়া। ওই সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুইজনকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একজনকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে উপজেলার ভূঙ্গাবাড়ি এলাকায় বংশাই নদীতে বাঁধ দিয়ে ফসলি জমিতে গভীর গর্ত করে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। পরে সেই মাটি অন্যত্র ইটভাটা সহ জমি ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রশাসনের নজরে এলে আজ দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আতিকুল, সুমন ও ফয়সালকে আটক করা হয়। পরে তাদের দোষী সাব্যস্ত করে আতিকুল নামে এক মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা এবং অন্য দুই ব্যবসায়ীকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার জানান, নদীতে বাঁধ দিয়ে মাটি কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এই অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!