× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০২:৪৮ পিএম

ফেনীতে দাদনার খাল পুনর্খনন উদ্বোধন পরিবেশমন্ত্রীর

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০২:৪৮ পিএম

ফেনীতে দাদনার খাল পুনর্খনন উদ্বোধন করেছেন পরিবেশমন্ত্রী। ছবি : রূপালী বাংলাদেশ

ফেনীতে দাদনার খাল পুনর্খনন উদ্বোধন করেছেন পরিবেশমন্ত্রী। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে দেশব্যাপী নদী-নালা, খাল, জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচির আওতায় ফেনীর দাগনভুঞা উপজেলার দাদনার খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ইয়াকুব পুর ইউনিয়নের দাদনার খালটির পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে মন্ত্রী বলেন, আমাদের সব খালের সীমানা নির্ধারণ করে উচ্ছেদ করে খালগুলো কাটতে হবে। কেটে খালগুলো ঠিক করে নদীর সাথে সংযোগ করে দিতে হবে। তাই কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সেচ ব্যবস্থার উন্নয়ন করার জন্য খাল খনন করা অতি জরুরি হয়ে পড়েছে। এবং ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের কারণে ভুগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এর ফলে পানি কমে গিয়ে উত্তোলন কষ্টসাধ্য হয়ে পড়েছে। তা ছাড়া খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে। এতে সেচ ব্যবস্থা খারাপ হয়ে কৃষি উৎপাদন কমে যাবে। এ জন্য আমাদের কৃষি উৎপাদনশীলতা বাড়ানোর জন্য পানির প্রবাহ দরকার। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য খাল খনন করা অত্যন্ত জরুরি।

ফেনীর জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে ও দাগনভুঞা আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলাম, বিএডিসির উপপ্রধান প্রকৌশলী নুর নবী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলাম, দাগনভুঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, দাগনভুঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!