× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৫:৩৯ পিএম

নরসিংদীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা পেল ৩৩৩ পরিবার

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৫:৩৯ পিএম

নরসিংদীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা প্রদান। ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা প্রদান। ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীতে সদর উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচি মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এ সময় নরসিংদী সদর উপজেলার ২টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নের ৩৩৩ জন উপকারভোগীর মাঝে ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রধান করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আসমা জান্নাত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

প্রধান অতিথি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার সবসময় দরিদ্র জনগোষ্ঠীর পাশে রয়েছে। সরকার থেকে উপকারভোগীদের জন্য যেসব বরাদ্দ আসবে তা যথাযথ নিয়মে, সুষম বণ্টন করা হবে, এখানে কোনো রকম অনিয়ম বরদাস্ত করা হবে না।

তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!