× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৬:০৪ পিএম

মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৬:০৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

পবিত্র ঈদ-উল-ফিতরের উৎসবকে নিঃস্ব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ছড়িয়ে দিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ, অসহায় ও গরিব মানুষের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ঈদ উপহার ও অর্থ সহায়তা বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদার, যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবদিন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী এবং মাটিরাঙ্গা উপজেলা শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম সনি প্রমুখ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উৎসবের আনন্দ থেকে কেউ যেন অর্থকষ্টে বঞ্চিত না হয়, সেজন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রান্তিক জনপদের মানুষের জন্য বিশেষ ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা পাঠিয়েছেন।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করে উপকারভোগীরা বলেন, ঈদের আগে এই টাকা আমাদের কুঁড়েঘরে আনন্দ ছড়িয়ে দেবে। আমরা পরিবারের জন্য সেমাই-চিনিসহ প্রয়োজনীয় বাজার করতে পারব।

রূপালী বাংলাদেশ

Link copied!