× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি 

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৮:৪২ পিএম

ইফতারের পরপরই ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি 

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৮:৪২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ইফতারের পরপরই হঠাৎ বৃষ্টিতে ভিজল চলনবিল অধ্যুষিত পাবনার ভাঙ্গুড়া উপজেলা। বেশ কিছু সময় ধরে চলা শিলাবৃষ্টির পরের বৃষ্টি ছিল স্বাভাবিক বৃষ্টি। এতে মাঠের ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ করেই ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি। আগাম কালবৈশাখি ঝড় ও শিলাবৃষ্টিতে কলা, শাকসবজিসহ জমির ফসল ক্ষতির মুখে পড়তে পারে। বিশেষ করে বোরো ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কায় কৃষকের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। 

স্থানীয়রা জানান, শীতের পর ঈদের আগে ভাঙ্গুড়া উপজেলায় আজ মৌসুমের প্রথম বৃষ্টি হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গুড়া উপজেলার আকাশ কালো করে কালবৈশাখী ঝড়ের সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। বিভিন্ন ফসলের ক্ষতি ছাড়াও লিচু ও আমের মুকুল ঝরে পড়ার আশঙ্কা করছেন অনেকে। তবে ঝড় ও বৃষ্টি পুরো উপজেলায় হলেও শুধু ভাঙ্গুড়া পৌরসভা ও তার আশপাশের কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়। যা এই মৌসুমের প্রথম শিলাবৃষ্টি।

ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ছোট বিশাকোল গ্রামের রব্বান আলী বলেন, শিলাবৃষ্টির কারণে আমার ব্যাপক ক্ষতি হয়েছে, কারণ এ সময়ে অনেক গাছে মুকুল এসেছে। শিলার কারণে সব মুকুল নষ্ট হয়ে যাবে। মুকুল নষ্ট হয়ে যাওয়ায় আশানুরূপ আম উৎপাদন হবে না। 

এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান বলেন, ভাঙ্গুড়ায় এটি চলতি মৌসুমের প্রথম শিলাবৃষ্টি। তবে এটি অতিভারি বৃষ্টি না হওয়ায় এবং বেশি সময় ধরে শিলা না হওয়ায় বোরো ধানের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম।

Link copied!