× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৫:৪০ পিএম

কুড়িগ্রামে ২০ টন সরকারি চাল জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৫:৪০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে স্থানীয় জনতা। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ চালগুলো জব্দ করে নিজেদের হেফাজতে নেয়। উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদের পাশের কাশিম বাজার এলাকায় বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে স্থানীয় তিন ব্যবসায়ীর গুদামঘর থেকে চালগুলো জব্দ করা হয়।

অভিযুক্ত ব্যবসায়ীরা হলেন ছমের আলী, রবিউল ইসলাম ও সোনাউল্ল্যা মিয়া।

পুলিশ জানায়, খাদ্য অধিদপ্তরের সিলমোহরযুক্ত ৩০ কেজির বস্তাসহ কিছু স্থানীয় বস্তায় বিপুল পরিমাণ চাল অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল। তাৎক্ষণিকভাবে সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব না হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৮০০ বস্তায় অন্তত ২০ মেট্রিক টন চাল গুদামগুলোতে মজুদ ছিল। অভিযানের সময় তিন ব্যবসায়ী পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, জব্দ করা এসব চাল ভিজিএফ কর্মসূচির জন্য বরাদ্দকৃত। তাদের দাবি, ইউনিয়ন পরিষদের কিছু জনপ্রতিনিধি এসব চাল গোপনে পাইকারদের কাছে বিক্রি করে দিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, আমাদের ইউনিয়নে ৬৪ টন ৫৩০ কেজি ভিজিএফ চাল শতভাগ বিতরণ সম্পন্ন হয়েছে। উদ্ধার করা চাল কোথা থেকে এসেছে, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।

অতিরিক্ত পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন জানান, জব্দ করা চালগুলো সরকারি দপ্তরের। কয়েকটি গুদামে আনুমানিক ৮০০ বস্তা চাল অবৈধভাবে মজুদ করা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গুদাম মালিকরা পালিয়ে যায়। বর্তমানে চালগুলো পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!