× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৮:৩১ এএম

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ নিহত ১২

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৮:৩১ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস দুমড়ে-মুচড়ে গেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১২ জন যাত্রী নিহত হয়েছেন। 

শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে জাঙ্গালিয়া কচুয়া এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রী নিয়ে নোয়াখালীর দিকে যাচ্ছিল। পথে পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনটি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রেনের প্রচণ্ড গতিতে বাসটি কয়েকশ ফুট দূরে ছিটকে পড়ে পুরোপুরি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয় থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। 

কুমিল্লা সদর দক্ষিণ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জনি বড়ুয়া জানান, গভীর রাতে দুর্ঘটনার কারণে হতাহতের সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

কুমিল্লা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে রেলক্রসিংয়ে অসতর্কতার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। 

বাসটি যখন লাইনে ওঠে, তখন ট্রেনটি খুব কাছাকাছি চলে এসেছিল। সিগন্যাল অমান্য করা হয়েছিল কি না বা গেটম্যানের কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!