× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ১০:৩৮ এএম

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে আহত ২০

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ১০:৩৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঢাকা থেকে বান্দরবানগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 

আজ রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থানীয় ক্যাম্পাসের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের সুপারভাইজারসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পর্যটকবাহী বাসটি গত রাতে ঢাকা থেকে ৪৩ জন যাত্রী নিয়ে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ভোরের দিকে গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পাহাড়ের গভীর খাদে পড়ে যায়। 

দুর্ঘটনার পরপরই পর্যটকদের উদ্ধারে এগিয়ে আসার জন্য স্থানীয় সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়।

মসজিদের মাইকিং শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন। পরবর্তীতে খবর পেয়ে বান্দরবান সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়। 

জানা যায়, স্থানীয়রা ও উদ্ধারকর্মীরা মিলে আহতদের উদ্ধার করে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, বাসের ভেতর থেকে অনেক পর্যটককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসে থাকা অধিকাংশ যাত্রীই কমবেশি আঘাত পেয়েছেন। তবে তাদের মধ্যে বাসের সুপারভাইজারসহ অন্তত ৫ জনের আঘাত বেশ গুরুতর বলে জানা গেছে।

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানান, বাসটিতে চালক, সুপারভাইজার ও হেলপারসহ মোট ৪৩ জন আরোহী ছিলেন। তারা সবাই বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে আসছিলেন। দুর্ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন পর্যটক আহত হয়েছেন। 

রূপালী বাংলাদেশ

Link copied!