× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ১০:৩৬ এএম

রাজশাহীর মোহনপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ১০:৩৬ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজশাহীর মোহনপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) উপজেলার বেড়াবাড়ী দিঘির মোড়ে ওই যুবককে ছুরিকাঘাত করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম মো. সাব্বির (২১)। তিনি মোহনপুর উপজেলার বেড়াবাড়ী এলাকার মো. আলমগীরের ছেলে। পেশায় তিনি একজন সবজি ও মুদি দোকানি ছিলেন। 

জানা যায়, বর্তমানে তার মরদেহ রামেক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। সোমবার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে।

মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) মোদ্দাসের হোসেন খান জানান, এ ঘটনার সঙ্গে জড়িত হিসেবে প্রাথমিকভাবে তিনজনের নাম পাওয়া গেছে। তাদের সঙ্গে সাব্বিরের পূর্বশত্রুতা ছিল, যার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সোমবার ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!