× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৫:১৪ পিএম

বিএনপি-জামায়াত সংঘর্ষে অর্ধশতাধিক হাতবোমা বিস্ফোরণ, আহত ২০

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৫:১৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বোমা বিস্ফোরণ, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার রাজনগর ইউনিয়নের তালতলা দরবেশকান্দি গ্রামে থেমে থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটের স্লিপে নাম ভুল হওয়া নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। ওই ঘটনার জেরে দীর্ঘদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও হাতবোমা ব্যবহার করে। এতে অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে চারজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের আতঙ্কে অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে থাকায় গ্রামটি প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!