× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৪:২০ পিএম

সোনারগাঁ বিএনপিতে অনুপ্রবেশকারী নজরুল ইসলাম তুমি কার?

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৪:২০ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

নারায়নগঞ্জ: নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন দৌলরদী গ্রামের বিএনপি নামধারী পল্টিবাজ নেতা নজরুল ইসলাম তুমি কার? সনমান্দী ইউনিয়নে এ প্রশ্ন এখন সকলের মনে।

সুবিধাবাদি নজরুল নিজেকে কখনো সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের পরিচয় দিয়ে বিএনপি আবার কখনো আওয়ামী লীগের নেতা বলে নিজেকে জাহির করেছেন।

ইতিপূর্বে তারই সহোদর ভাই বৈদ্যেরবাজার এন এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ভুয়া সনদে দূর্নীতিবাজ প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেনের মাধমে সোনারগাঁ আওয়ামী লীগের মনোনীত সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাতের হাতে নৌকা উপহার দিয়ে ৪/৫ জনকে সাথে নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছিলেন। এখন পরিস্থিতি উল্টো দেখে আবার নজরুল ইসলাম ও তার ভাই কামাল মাস্টারসহ জালাল উদ্দিন জালু ও তারই ভাই ভাতিজা ৪/৫ জনকে বিএনপির নেতা বলে চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে জনমনে সমালোচনার ঝড় উঠেছে।

সনমান্দী ইউনিয়ন বিএনপির এক সিনিয়র নেতা বলেন, অতি তারাতাড়ি এসমস্ত দালানদের চিহ্নিত করে দলীয়ভাবে শাস্তি নিশ্চিত করতে হবে। নয়তো নেতাকর্মীদের মনোবল নষ্ট হবে। এসমস্ত দালাল হতে সাবধান থাকার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এবিষয়ে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, সুবিধাবাদী এবং দুর্দিনে যারা গা-ঢাকা দিয়ে চলেছে তাদের দল মুল্যায়ন করবেনা। বিএনপির নাম ভাঙিয়ে কেউ কোন অপকর্মে লিপ্ত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরবি/জেডআর

Link copied!