× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৪:০৫ পিএম

কবরস্থানের গাছ কাটা নিয়ে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৪:০৫ পিএম

আলী হায়দার মজুমদার। ছবি : সংগৃহীত

আলী হায়দার মজুমদার। ছবি : সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পারিবারিক কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আলী হায়দার মজুমদার (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি জমাদ্দার বাড়িতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে তার মৃত্যু হয়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কবরস্থানে থাকা একটি গাছ কাটাকে কেন্দ্র করে একই এলাকার ইসমাইল, সোহাগ, ফয়েজ, হাজেরা বেগম ও দুলালীদের সঙ্গে আলী হায়দারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে মাথায় গুরুতর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হন তিনি। পরে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

 

নিহতের পরিবারের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!