× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৫:১১ পিএম

বরযাত্রীর মাইক্রোবাসের ‘সাইড’ দেওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৫:১১ পিএম

মাইক্রোবাসের সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ। ছবি : সংগৃহীত

মাইক্রোবাসের সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ। ছবি : সংগৃহীত

দিনাজপুর-রংপুর মহাসড়কের কাহারোলে গাড়ির সাইড চাওয়াকে কেন্দ্র করে বরযাত্রী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোস্তফা কামাল (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইল মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল কুমার।

নিহত মোস্তফা কাহারোল উপজেলার গড়নুরপুর গ্রামের সাইরুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক এবং স্থানীয় পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা থেকে ৭-৮টি মাইক্রোবাসে করে বরযাত্রীরা রংপুরের তারাগঞ্জ যাচ্ছিলেন। সন্ধ্যায় কাহারোল উপজেলার তেরমাইল এলাকায় পৌঁছালে একই দিকে চলা একটি সিএনজির কাছে হর্ন দিয়ে সাইড চান মাইক্রোবাস চালক। 

এ সময় ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাসটি সিএনজিটিকে চাপ দেয়। তবে সেখানে কোনো দুর্ঘটনা ঘটেনি। পরে সিএনজিচালক শফিকুল ইসলাম মুঠোফোনে বিষয়টি দশমাইল এলাকার কয়েকজনকে জানান এবং বরযাত্রীর গাড়িগুলো আটকাতে বলেন। 

খবর পেয়ে মোস্তফা কামাল আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে দশমাইল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে মাইক্রোবাসগুলো আটকে দেন। এ সময় মাইক্রোবাস থেকে বরযাত্রীরা নেমে এলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে মোস্তফা কামাল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা বলেন, মোস্তফা কামালকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মোস্তফা কামালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দশমাইল এলাকায় উত্তেজনা দেখা দেয় এবং এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেন। এর ফলে দিনাজপুর-পঞ্চগড়-ঠাকুরগাঁও-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বলেন, গাড়ির সাইড দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতিতে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Link copied!