× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ১০:০৫ পিএম

৪০ সিটের বাসে যাত্রী ছিল ৫০ জন : কাউন্টার মাস্টার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ১০:০৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটিতে চালক-হেলপারসহ অন্তত ৫০ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সৌহার্দ্য পরিবহনের কুমারখালী বাস কাউন্টার মাস্টার তন্ময় আহমেদ বলেন, ৪০ সিটের বাসটিতে চালক-হেলপারসহ মোট ৫০ জন ছিলেন।

বাসটি বুধবার (২৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌর বাস টার্মিনাল থেকে মাত্র ছয়জন যাত্রী নিয়ে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যায়। এরপর বিকেলে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে যায় বাসটি।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন সৌহার্দ্য পরিবহনের কুমারখালী বাস কাউন্টার মাস্টার তন্ময় আহমেদ।

তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে ছয়জন যাত্রী নিয়ে বাসটি ছেড়ে যায়। এরপর খোকসা থেকে সাতজন, মাছপাড়ার চারজন ও পাংশা থেকে ১৫ জন যাত্রী ওঠেন। ৪০ সিটের বাসটিতে চালক-হেলপারসহ মোট ৫০ জন ছিলেন।

তন্ময় আহমেদ আরও বলেন, ব্রেক ফেল করে বাসটি নদীতে পড়ে গেছে। যাত্রীদের কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!