× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

‎রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৩:০৭ পিএম

এবার রাঙামাটির সড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস

‎রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৩:০৭ পিএম

রাঙামাটিতে বাস উল্টে যায়। ছবি : রূপালী বাংলাদেশ

রাঙামাটিতে বাস উল্টে যায়। ছবি : রূপালী বাংলাদেশ

‎রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলা থেকে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়ে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া কলাবাগান নামক এলাকায় এসে দুর্ঘটনায় পতিত হয়। এতে শিশু, যুবক ও নারীসহ ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

‎খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ছিল শিশু, কিশোর, যুবক ও নারী যাত্রী। তারা সবাই গার্মেন্টস শ্রমিক ও উপজাতি সম্প্রদায়ের লোকজন।

‎রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শওকত আকবর জানান, ‎রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলা থেকে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম যাচ্ছিল। রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া কলাবাগান নামক এলাকায় এসে এ দুর্ঘটনা ঘটে। এতে ২০ জনের মতো যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে তুহিন চাকমা নামের যুবকের অবস্থা ভালো নয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

‎কাউখালী থানার ওসি এনামুল হক বলেন, কাউখালী উপজেলার অন্তর্ভুক্ত রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া কলাবাগান নামক স্থানে একটি যাত্রীবাহী বাস ব্রেকফেল করে উল্টে যায়। পরে পুলিশ বাসটি জব্দ করে কাউখালী থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি। চালক ও হেলপার আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!