× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৫:২৭ পিএম

বিরামপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৫:২৭ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পৌরসভা, পুলিশ, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পরে সকাল ৯টায় পৌর শহরের আনসার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।

এরপর বিভিন্ন বাহিনীর সমন্বয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়, যা দিবসটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সদস্য সচিব মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Link copied!