× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০২:৫০ পিএম

নাচোলে পেট্রোল বিক্রিতে অনিয়ম, ২০ হাজার টাকা জরিমানা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০২:৫০ পিএম

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পেট্রোল বিক্রিতে অনিয়মের অভিযোগে এক কর্মচারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার ধানসুরা এলাকার একটি পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোছা. সুলতানা রাজিয়া।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পেট্রোল বিক্রিতে অসংগতি ও ভোক্তা হয়রানির অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের প্রমাণ মেলায় অনিয়মের সঙ্গে জড়িত এক কর্মচারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়।

মোছা. সুলতানা রাজিয়া বলেন, জনস্বার্থে বাজার তদারকি আরও জোরদার করা হয়েছে। জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে কোনো ধরনের অনিয়ম বা ভোক্তা হয়রানি সহ্য করা হবে না। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও জানান, সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

Link copied!