× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৯:১৫ এএম

চুরির অপবাদে ২ শিশুকে মারধর ও সিগারেটের ছ্যাঁকা

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৯:১৫ এএম

আহত শিশুদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ছবি : রূপালী বাংলাদেশ

আহত শিশুদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে ৮০০ টাকা চুরির অপবাদে দুই শিশুকে হাত বেঁধে মারধর ও সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় পৌরসভার তেমুহনী মার্কাস মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই শিশুকে রাতেই উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চুরির অভিযোগে শিশুদের মারধরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে আমরা কাজ করছি।

আহতদের একজন দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং অন্যজন স্থানীয় একটি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। তাদের বাড়ি সদর উপজেলার উত্তর হামছাদী ও চর উভূতি গ্রামে। তারা ৯ এবং ১২ বছর বয়সি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের মার্কাস মসজিদ এলাকায় মনির হোসেনের মুদি দোকানে বৃহস্পতিবার সন্ধ্যায় ৮০০ টাকা চুরি হয়। এতে মনির ও তার সহযোগীরা দুই শিশুকে আটক করেন। চোর ধরা হয়েছে প্রচার করে তারা শিশুদের হাত বেঁধে মারধর করেন। 

এক পর্যায়ে একজনের মুখে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়। তাদের হাত ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখম করা হয়। 

আহত এক শিশুর মা দাবি করেছেন, মুদি দোকানি মনিরসহ কয়েকজন দুই শিশুকে ধরে হাত বেঁধে মারধর করেছে। এক পর্যায়ে এক শিশুর মুখে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। পরে খবর দেওয়া হলে তারা আসেন। তাদের শাসিয়ে অলিখিত কাগজে সই নিয়ে শিশুদের ছেড়ে দেওয়া হয়। আমরা এ ঘটনার বিচার চাই। 

ঘটনার পর অভিযুক্ত দোকানি মনির হোসেন গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, চুরি করার কারণে আমি শুধু তাদের থাপ্পড় দিয়েছি। আমি মারধর বা সিগারেটের ছ্যাঁকা দেইনি।

সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. জহিরুল ইসলাম রনি বলেন, দুই শিশুর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে একজনের মুখে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। হাসপাতালে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার অভিযান চলছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!