× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১০:১৬ এএম

ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের বাড়ি একই গ্রামে, এলাকাজুড়ে শোক

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১০:১৬ এএম

টাঙ্গাইল রেললাইন। ছবি : সংগৃহীত

টাঙ্গাইল রেললাইন। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহতের প্রত্যেকের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে।

এ ঘটনায় পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুলতান মাহমুদ (২৮), নিজপাড়া (আমবাগান) গ্রামের আজিজার রহমানের ছেলে। তার চাচাতো বোন রিফা রেসা (২৪), আব্দুর রশিদের মেয়ে তিনিও গার্মেন্টস কর্মী ছিলেন। নার্গিস আক্তার (৪২), তার শিশু ছেলে নিরব (১২) এবং নিরবের বড় ভাইয়ের শাশুড়ি, প্রতিবেশী দোলা বেগম (৪৫)। নার্গিস আক্তার ওই গ্রামের হামিদুজ্জামানের (হাম্বু) স্ত্রী। তারা একই পরিবারের সদস্য এবং পেশায় গার্মেন্টস শ্রমিক ছিলেন।

নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ও নিজপাড়া গ্রামের বাসিন্দা মো. শাহাদাত হোসেন। 

স্থানীয়রা জানায়, ঢাকামুখী যাত্রীবাহী একটি বাস ধলাটেংগর এলাকায় পৌঁছালে তেল শেষ হয়ে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যান। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে রেললাইনে বসে গল্প করছিলেন তারা। এরই মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। রেললাইনে বসে অপেক্ষারত বাস যাত্রীরা কিছু বুঝে উঠার আগেই ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষ নিহত হয়। এর মধ্যে ৩ জন একই পরিবারের।

রূপালী বাংলাদেশ

Link copied!