গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকায় অবৈধভাবে তেল মজুতের অভিযোগে ‘মেসার্স গংগা মোটরস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্স এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে তিনি জানান, অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে প্রায় ১ হাজার ৫০০ লিটার তেল মজুত পাওয়া যায়।
তিনি আরও জানান, এ ধরনের অনিয়ম প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন